
এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।
বাংলাদেশের গণতন্ত্রের অপোষহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দিঘলিয়া উপজেলায় বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩১ ডিসেম্বর) বিএনপি ,কৃষক দল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের উদ্যোগে জোহরবাদ দিঘলিয়া ইউনিয়ন, বারাকপুর, গাজিরহাট, সেনহাটি সহ বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াত ও গায়েবানা জানাজায় নেতৃবৃন্দ সহ এসব জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন। তারা কান্নাজড়িত কণ্ঠে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন।