1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সেন্টার কমিটি গঠন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

এস. এম.শামীম, দিঘলিয়া খুলনা।

​খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি), আজিজুল বারী হেলালের নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে দিঘলিয়ায় নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

​গত শনিবার (২৮ নভেম্বর) দিঘলিয়া উপজেলার ৪নং সেনহাটি ইউনিয়নের মধ্যাম চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কমিটি গঠন করা হয়। স্থানীয় ৫নং ওয়ার্ড চন্দনীমহল ভোট সেন্টারের জন্য এই কমিটি গঠিত হয়।
​মল্লিক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক ।

সভায় ​প্রধান অতিথি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সেন্টার কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ সভায় ​অন্যান্যদের মধ্যে উপস্থিতি
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা, ​মনিরুজ্জামান, শেখ ​মোসলেম উদ্দিন, ​খন্দকার ফারুক হোসেন, ​মোঃ জাহাঙ্গীর মল্লিক,গাজী ইকরামুল, পলি আক্তার, ​এস এম শামীম, আনোয়ার হোসেন মল্লিক,
​এছাড়াও, ৫নং ওয়ার্ড এবং উপজেলা বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভার শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park