1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় আইন শৃঙ্খলার আস্হা হারিয়ে ফেলেছে এলাকাবাসী চুরির প্রবণতা বেড়েছে 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলায় আইন শৃঙ্খলার উপর আস্থা হারিয়ে ফেলেছে এলাকাবাসী, চুরির প্রবণতা বেড়েছে। প্রতিদিন রাতেই কোনো না কোনো বাড়িতে অথবা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্র হানা দিচ্ছে।

সমাজে যাদের আবির্ভাব কখনও মাদক ব্যবসায়ী আবার কিশোরগ্যাং, কখনো আবার নানা অপরাধী। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দিঘলিয়ার বিভিন্ন গ্রামে ও মহল্লায় মহল্লায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা মহোৎসবে পরিণত হয়েছে।

এখন চুরিসহ নানা অপরাধ তৎপরতা। কখনও সার্ভিস তার, বাড়ির নলকূপের মাথা, মটর, গাছের ফল ইত্যাদি চুরি, কখনও বাড়িতে কখনও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি। আবার কখনও কিশোর গ্যাং সেজে সমাজে চুরিসহ নানা অপরাধ সংঘটিত করা। এমনিভাবে চুরি হচ্ছে দিঘলিয়া ও সেনহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও দিঘলিয়া থানা পুলিশ শুধু ঘটনাস্থল পরিদর্শন করেন  ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এমনই গুঞ্জুন শোনা যাচ্ছে এলাকাবাসীর মুখে মুখে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park