1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের টেন্ডার লটারি অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দরপত্র কার্যক্রমের অংশ হিসেবে চূড়ান্ত ঠিকাদার নির্বাচন উপলক্ষে লটারির আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজউদ্দিন আহমেদ সহকারী কমিশনার (ভূমি) আবু তারেক সাইফুল কামাল প্রধান প্রকৌশলী এলজিইডি , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রকল্পের একটি প্যাকেজের টেন্ডারে চারজন দরদাতা সমান সর্বনিম্ন দর (Lowest Bid) প্রদান করায় সরকারি ক্রয়বিধি অনুযায়ী লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত পরিবেশে লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লটারিতে মোট ৩২ জন অংশগ্রহণকারীর মধ্যে মেসার্স ট্রেড ইন্টারন্যাশনাল, তৌফিক এন্টারপ্রাইজ এবং বেবী এন্টারপ্রাইজের নাম চূড়ান্ত তালিকায় উঠে আসে। এর মধ্যে লটারিতে প্রথম স্থান অধিকার করে মেসার্স ট্রেড ইন্টারন্যাশনাল, যা সংশ্লিষ্ট প্যাকেজের কার্যাদেশ পাওয়ার জন্য নির্বাচিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদার প্রকল্পের আওতায় নির্ধারিত আবাসন নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, “অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপদ, টেকসই ও আধুনিক আবাসন নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এ কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park