1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় অভিযোগের তিনমাস পরেও পাওনা টাকা বুঝে পাইনি দোকানদার : থানায় অভিযোগ করায় আশঙ্কায় দিন পার করছে মোঃ সাদ্দাম হোসেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারের দোকানদার মোঃ সাদ্দাম হোসেন(৩৪) দুই বছর আগে বাকিতে ভিশনের ৪৮৫০০ টাকার একটি ফ্রিজ বিক্রয় করে একই এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের স্ত্রী মোসাঃ হাফছার(২৫) কাছে। ফ্রিজ বিক্রয়ের দুই বছর হয়ে গেলেও পাওনা টাকা বুঝিয়া পাইনি দোকানদার সাদ্দাম। এ বিষয়ে মোঃ সাদ্দাম হোসেন ১৭ই জানুয়ারি ২০২৬ দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি সেনহাটি পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই টিপুল এর কাছে হস্তান্তর হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেও পাওনা টাকা বুঝিয়ে দিতে ব্যর্থ হয়। ভুক্তভোগী মোঃ সাদ্দাম হোসেন এ প্রতিবেদককে বলেন, আমি সাধারণ একজন ব্যবসায়ী। টুকটাক বেচাকেনা করেই সংসার চালায়। আমি পাওনা টাকা বুঝে পাওয়ার জন্য দিঘলিয়া থানায় অভিযোগ করায় হাফছা এবং তার স্বামী সাইফুল বিভিন্নভাবে হুমকি দিয়েই চলেছে। আমি শঙ্কায় দিন পার করছি। আমি সেনহাটি পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই টিপুল হোসেনকে এ বিষয়ে অবগত করেছি। তিনি এ বিষয়ে পাওনা টাকা উদ্ধারে আস্বস্ত করেছে। এই অবস্থায় পাওনা টাকা(১১৬০০) যদি বুঝিয়া পেতাম তাহলে আমার দোকান এবং সংসার ভালোভাবেই পরিচালিত হতো। এ বিষয়ে এএসআই টিপুল হোসেন এ প্রতিবেদককে বলেন, অভিযোগটি আমার কাছে হস্তান্তর হওয়ার সাথে সাথে আমি পদক্ষেপ গ্রহণ করি। অভিযুক্ত হাফছা পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলেছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park