1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় অবৈধ জাল পাটা উচ্ছেদে অভিযান, লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল জব্দ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া 
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নৌখাল নামক খালে অবৈধভাবে স্থাপিত জাল পাটা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। অদ্য ১২ই জানুয়ারি রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় এ অভিযান পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এ, এস আই, কবির বিশ্বাস সহ এলাকাবসি ইত্যাদি।
অভিযানকালে খালে স্থাপিত লক্ষাধিক টাকার অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় অবৈধ জাল ব্যবহার ও জলাশয় দখলের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের শেষে স্থানীয় জনগণকে সচেতন করা হয় এবং আইন মেনে মাছ আহরণ করার আহ্বান জানানো হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশীয় মাছ সংরক্ষণ ও জলজ পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park