
এস.এম.শামীম, দিঘলিয়া।
দিঘলিয়ায় নারী বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণে উপজেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
“Access to Justice for Women” শীর্ষক এ সভা যৌথভাবে বাস্তবায়ন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জিআইজেড বাংলাদেশ। অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), খুলনা ইউনিট।
সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নারী অধিকারকর্মী ও স্থানীয় লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও আইনি সহায়তা প্রাপ্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তারা নারীদের জন্য সহজ ও কার্যকর বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা বলেন, তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করা গেলে নারীরা আরও বেশি উপকৃত হবেন।।