1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘললিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের পর, সেনহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।

খুলনা জেলার ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনও ঘোষণা না হলেও জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রস্তুতি ও গণসংযোগ কার্যক্রম জোরদার হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন, সুশাসন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে সম্ভাব্য প্রার্থীরা সাধারণ মানুষের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।

*সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী একক সমর্থিত প্রার্থী শেখ রওশন আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান, সাবেক খুলনা জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী এনামুল হাসান মাসুম, সেনহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মসলেম উদ্দিন, আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি ইলাহী স্পিকার ও সাবেক খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সাদ্দাম।*

প্রার্থীরা বিভিন্ন সভা-সমাবেশ ও গণসংযোগে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করছেন। একই সঙ্গে তারা মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য অনুযায়ী, নির্বাচিত হলে তারা ইউনিয়নে আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতে কাজ করবেন। তারা বলেন, সেনহাটি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করতে জনগণের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান।

স্থানীয় বাসিন্দাদের মতে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের মধ্যে জনসম্পৃক্ততা বাড়ছে। উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা মাঠে সক্রিয় থাকায় নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছে।
তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এরই মধ্যে সেনহাটি ইউনিয়নের ভোটারদের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও মূল্যায়ন শুরু হয়েছে।

সাধারণ মানুষ আশা করছেন, ভবিষ্যৎ নেতৃত্ব ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park