1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দলমত,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের জিম্মাদার হিসাবে থাকতে চাই,,,,আলি আসগর লবি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
ডুমুরিয়া ফুলতলা খুলনা -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগর লবির বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি। তিনি তার বক্তব্যে বলেন, দলমত,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জিম্মাদার হিসাবে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন বিএনপি করতে হলে ভালো ভাবে চলতে হবে, চাঁদাবাজি সন্ত্রাসীদের স্থান এ দলে নাই।সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মৎস্য চাষীদের ন্যায্য দামে বিক্রির ব্যবস্থা করা হবে। নির্বাচিত হলে শিক্ষা,স্বাস্থ্য,ক্রীড়াসহ সব ধরণের উন্নয়নের আশ্বাস্থ করেন। আমি আপনাদের শাসক হতে চাই না সবার সেবক হতে চাই। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমান,ওমর আলী,আব্দুল জব্বার, শেখ অলিউর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল বাশার, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান,সরদার আব্দুল মালেক,মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন,আমিনুর রহমান মোড়ল, শেখ শাহিনুর রহমান, শেখ মশিউর রহমান লিটন,শেখ হেলাল উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আবু দাউদ মোল্লা, জাহানারা রহমান প্রমুখ। অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এমপি প্রার্থী আলি আসগর লবির হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবু দাউদ মোল্লা বিএনপিতে যোগদান করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park