1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর র‍্যাব-১৩ এর ব্রিফিং

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় শহরের দিনাজপুর একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন র‍্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবীর।

ব্রিফিংয়ে তিনি বলেন,দিনাজপুর ক্যাম্পের আওতাধীন এলাকার বিভিন্ন ধরণের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে প্রহণ করেছে।

তিনি বলেন,আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। দিনাজপুর জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে মোট কেন্দ্র রয়েছে ৮৪৪ টি। র‍্যাব-১৩, সিপিসি-১ ক্যাম্পের আওতাধীন র‍্যাব এর ১২ টি টহল দল, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি, কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর আওতাধীন নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত টহল টিমের কার্যক্রম তদারকি করবেন।

র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর মোবাইল টিম যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় কাজ করে যাবে। এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় সাধন করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। র‍্যাব-১৩ এর অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপুর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে। এছাড়া, র‍্যাব-১৩ এর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলে জানান র‍্যাব এর এই কর্মকর্তা।

ব্রিফিংয়ে তিনি আরো জানান, র‍্যাব-১৩ এর অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি, র‍্যাব-১৩ এর মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোন ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে।

র‍্যাব-১৩ এর আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে কাজ করে যাবে। এছাড়াও, ‘সুরক্ষা” অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প কাজ করে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ যেন নির্বিঘ্ন ও অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে র‍্যাব-১৩ তথা সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। নির্বাচনে কোনো দুষ্কৃতকারী যেন কোনোভাবেই ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,মো. মনোয়ার হোসেন চৌধুরী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park