1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- উদযাপন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা)

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে খুলনা জেলার তেরখাদা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবস টি উদযাপন উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চত্ত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার এ.বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী, সরকারি নর্থ কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, সহকারী পুলিশ সুপার অপু মন্ডল, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য আপা তাসলিমা খাতুন,
প্রধান শিক্ষক
তরফদার মিরাজ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক শম্পা সাহা।
অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসারগণ, শিক্ষকমন্ডলী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park