1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদার ছয় ইউনিয়নে একযোগে বিএনপির প্রচারণা শুরু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার সোহেল রানা )

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে মিছিল, সমাবেশ, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।উপজেলা সদরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান,

বিএনপি নেতা রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমাউন কবির, বিল্লাল হোসেন, আজিজুর রহমান আজিবার, মিল্টন মুন্সী, সিকদার এবাদুল ইসলাম, আবুল হোসেন বাবু মোল্লা, এসকে নাসির আহমেদ, ইউসুফ শেখ, ইমদাদুল ইসলাম, মোবাশ্বের আলম, সাইফুল মোড়ল, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইমামুল ইসলাম, তৌহিদুল ইসলাম, খান গিয়াসউদ্দিন, এডভোকেট শহিদুল ইসলাম, লাজুক ইসলাম ও তৌহিদুল ইসলাম।
এ ছাড়া কর্মসূচিতে যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সী ও শামীম আহমেদ রমিজ এবং কৃষক দল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা অংশ নেন। ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ টগর ও সাব্বির হোসেন লিমন।
কর্মসূচিতে সাবেক ছাত্রনেতারাও সক্রিয়ভাবে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন চৌধুরী আশাবুর রহমান, আমিনুল ইসলাম, রাজু শেখ, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী ও রাজু চৌধুরী। পাশাপাশি মহিলা দলের নেত্রী কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথী বেগম ও রুপালি বেগমও গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।
একই সময়ে তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নের পৃথক পৃথক এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ, গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু বলেন, তেরখাদা উপজেলার প্রতিটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে ইতোমধ্যে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park