1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদার কাটেংগা ও জয়সেনা বাজারে বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

( তেরখাদা প্রতিনিধ মোঃ কামরুল ইসলাম )

খুলনার তেরখাদা উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাতে কাটেঙ্গা ও জয়সেনা বাজার বণিক সমিতির যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাটেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মোল্লা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
দোয়া মাহফিলে অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু এবং সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জয়সেনা বাজার বণিক সমিতির সভাপতি অহিদ শেখ, সাধারণ সম্পাদক সোহেল শেখ, মজিবর ফকির, হেমায়েত উদ্দিন, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, আবুল হোসেন বাবু মোল্লা, এসকে নাসির আহমেদ এবং জামাল বিশ্বাস।
অনুষ্ঠানে আরও অংশ নেন যুবদলের চৌধুরী আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সি ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা চৌধুরী আসাবুর রহমান, আমিনুল ইসলাম, রাজু শেখ, মহিদুল ইসলাম, সাব্বির হোসেন লিমন ও মেহেদী চৌধুরীসহ বিএনপি মোঃ নুরু মোল্লা মোঃ দেলোয়ার হোসেন ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park