1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদার উন্নয়নে ঐক্যের আহ্বান সমিতি বিভক্তি নিয়ে প্রশ্ন উঠেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, তেরখাদা উপজেলার উন্নয়ন করতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।আজিজুল বারী হেলাল তিনি বলেন, ইফতারের আগ মুহূর্তে আমরা তেরখাদা উপজেলার মানুষ এখানে একসাথে বসেছি। তেরখাদার মানুষ শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করে আসছেন।এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন, তারাও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তেরখাদার উন্নয়নের স্বার্থে সকল মতকে এক পথে রাখতে হবে।তিনি আরও বলেন, ঢাকাস্থ তেরখাদা উপজেলা সমিতি দুটি রয়েছে এটা দেখে আমি অবাক হই। কেন দুটি সমিতি হবে? আমরা যদি এক না হতে পারি, তবে আমাদের অনেক অর্জন নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা যেন সবাই এক হতে পারি।আজিজুল বারী হেলাল তিনি -নেতাদের উদ্দেশ্যে বলেন, আগামী সময়ে তেরখাদায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি যে যার রাজনীতি করবে। কিন্তু তেরখাদার উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। এ বিষয়ে আমার সহযোগিতা চাইলে আমি সবসময় আপনাদের পাশে থাকবো।তিনি আরও বলেন, ইফতারের আগে আল্লাহ তায়ালা দোয়া কবুল করেন। তাই আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন তেরখাদার মানুষকে ঐক্যবদ্ধ রাখেন।এমপি আজিজুল বারী হেলাল – শুক্রবার ৬ মার্চ রাজধানীর এলজিআরডি অডিটোরিয়ামে তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রফেসর এস এম আবুল খায়ের,বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক শেখ সেলিম।সন্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন কে এম আলী নেওয়াজ।সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এস এম নেওয়াজ আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা নজরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা লিয়াকত আলী, শিকদার বদিরুজ্জামান,শেখ ফরিদ, লে: কর্নেল ফেরদাউস উর রহমান, তরফদার সোহেল রহমান, তরফদার আবুল কাশেম,খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রনু, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, জাকির তালুকদার সহ তেরখাদার গণ্যমান্য ব্যক্তিবর্গ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park