1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদায় বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ হাজার টাকা জরিমানা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

২২ শে ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ. বি. এম. সারোয়ার রাব্বী উপজেলা সদরের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণে রাখা এবং খাবার অনুপযোগী খাদ্য সামগ্রী বিক্রয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
তিনি এদিনে কাটেঙ্গা বাজার, তেরখাদা বাজার ও জয়সেনা বাজারের বিভিন্ন তরি-তরকারির দোকান, মাংসের দোকান, মুদি দোকান, ফলের দোকান ও গো খাদ্যের দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।
তিনি, পবিত্র রমজানে পচাবাঁশি ইফতার সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা এবং অন্যান্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানের সম্মুখভাগে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করেন। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এ. বি.এম সারোয়ার রাব্বী বলেন, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বেচাকেনা করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ. বি. এম. সারোয়ার রাব্বীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অমিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ শিকদার, সেনেটারি ইন্সপেক্টর মোঃ জুয়েল রানা ও পুলিশের এস আই রথিন্দ্র নাথ পোদ্দার সহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এদিনে তিনি এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park