1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ )

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৬ জুলাই সকাল ১১টার দিকে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ শারাফাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফিরোজা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোঃ বেল্লাল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মল্লিক আবু সাইদ, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, জন
স্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, শহীদ আব্দুল হামিদের পিতা মোঃ জাফর শেখ, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, শিক্ষক আবুল হোসেন বাবু, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী ও মডেল মসজিদের ইমাম মাওলানা আবু তোরাব সিকদার। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, মডেল মসজিদের ইমাম মাওলানা আবু তোরাব সিকদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park