1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদায় উপজেলা যৌথবাহিনীর মহড়া

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনা জেলার তেরখাদা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৬ ইংরেজি সালের ১ লা ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় নৌবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী ও বিজিবি যৌথভাবে উপজেলা সদরে একটি মহড়া পরিচালনা করে। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, জনমনে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সর্বোপরি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উক্ত মহড়ার আয়োজন করা হয়। নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আহনাফ মোত্তাকী’র নেতৃত্বে পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক অফিসার ও ফোর্স সকাল থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, শেরেবাংলা মার্কেট, কাটেঙ্গা বাজার, জয়সেনা টেম্পো স্ট্যান্ড, জয়সেনা ও তেরখাদা বাজার, তেরখাদা প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থল অন্তর্ভুক্ত ছিল। মহড়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও তৎপরতার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যাতে ভোটাররা নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেন, সে লক্ষ্যেই নৌবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এই যৌথ মহড়া পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে যেকোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সূত্র জানিয়েছে। মহড়ায় অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা জানান, এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে নিরাপত্তাবোধ তৈরি করা এবং সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা। স্থানীয় কাটেঙ্গা বাজারের জনৈক ব্যবসায়ী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় আমরা স্বস্তি বোধ করছি। এতে করে এলাকায় নিরাপদ পরিবেশ বজায় থাকবে বলেও আশা করছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park