1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

( প্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

৯ই ফেব্রুয়ারি সোমবার খুলনা-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলালের ধানের শীষের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির সদস্য যথাক্রমে মোঃ আরিফুল ইসলাম ও মোঃ আনিসুজ্জামান। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান ও বিএনপি নেতা মোঃ আবুল হোসেন বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন মুন্সী, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, এড. মোঃ শহীদুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, আজগড়া ইউনিয়ন বিএনপি নেতা শেখ ইউসুফ আলী, তেরখাদা ইউনিয়ন বিএনপির সভাপতি এস কে নাসির আহমেদ, ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম ইমদাদ হোসেন, সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবুল বাশার, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, বারাসাত ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মোবাশ্বার আলম, মোঃ পলাশ শেখ, মোল্যা কামরুল ইসলাম, শেখ জাহিদুল ইসধাম, মোঃ মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, সাচিয়দাহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খান গিয়াস উদ্দিন, যুবনেতা শেখ অহিদ, মোঃ রাজু চৌধুরী, মোঃ সাবু মোল্যা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর, চৌধুরী মেহেদী হাসান, শেখ রাজু আহমেদ, মোঃ আমিনুল ইসলাম আমিন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park