1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদায় উপজেলায় প্রশাসকের দিনব্যাপী সফর, প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন ও ত্রাণ বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার,

খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত বৃহস্পতিবার (৪ জুন) তেরখাদা উপজেলা সফর করেছেন। দিনব্যাপী এ সফরে তিনি প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, ত্রাণ বিতরণ এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সফরের শুরুতে জেলা প্রশাসক তেরখাদা থানা পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা পৌঁছে দিতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তঃবিভাগীয় সমন্বয় ও দায়িত্বশীলতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপজেলা ভূমি অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এরপর ভূমি অফিস পরিদর্শন করে ভূমিসেবা প্রত্যাশীদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী সফরে তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অশীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কার মৃধা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, তেরখাদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসকের এ সফর তেরখাদা উপজেলার প্রশাসনিক কার্যক্রমে আরও গতি সঞ্চার এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park