1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনা জেলার তেরখাদা উপজেলায় ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সহকারী কাস্টমস কমিশনার ( অবঃ) আব্দুল্যা আল মাহমুদ সাবু, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, উপজেলা আনসার ভিডিপি ইন্সটেক্টর স্বপন ব্যাপারী, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সাহাবুদ্দিন বদির।
এর আগে উপজেলা পরিষদের চত্ত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, কবুতর উড্ডয়ন এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park