1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তেরখাদায় অপরাধ নিয়ন্ত্রণে সুধী সমাবেশ অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা।।

খুলনার তেরখাদা উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩ টায় তেরখাদা উপজেলার কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেরখাদা থানা, খুলনার আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সাধারণ মানুষের মতামত ও অভিযোগ শোনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেওয়া হয়। এলাকাবাসী মারামারি, চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাতের কারণে এলাকার প্রায় ৫০টি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছে এবং তারা ভয়ে বাড়িতে ফিরতে পারছে না।

সমাবেশে রাজনৈতিক নেতা নান্টু, কুদ্দুস শেখ, ওয়াদুদ মাস্টার ও অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ অনেকেই জনসম্মুখে দাঁড়িয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া উপস্থিত অনেকেই লিখিত আকারে নিজেদের অভিযোগ একটি অভিযোগ বক্সে জমা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ। বিশেষ অতিথি ছিলেন মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা।এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park