
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কলেজ অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন:
”শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।”
একই সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানের শেষ অংশে পরীক্ষার্থীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং কলেজ জীবনের মধুর স্মৃতিচারণ করেন।।