1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অভয়নগর এর নাউলি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

রিপোর্টার মোঃ মামুন মোল্লা খুলনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৪ পাড়ার সমন্বয়ে নাউলি মীর পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিপাশা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর থানা বিএনপি’র সহ-প্রচার প্রকাশনা সম্পাদক, শেখ উজ্জল হোসেন। ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম ইয়ার আলি। উপস্থিত ছিলেন, অভয়নগর থানা বিএনপির সদস্য সরদার হারুন অর রশিদ। সিদ্ধিপাশা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মল্লিক ফয়সাল আহমেদ। সিদ্ধিপাশা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি টিএম সুজাউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মীর রেজওয়ান এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি’র অঙ্গসংগঠনের স্থানীয় সকল নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ ভোটাররা।

অনুষ্ঠানের বক্তৃতায় মীর রেজওয়ান বলেন, ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের পোস্টার লাগানোর কারণে পুলিশ কর্তৃক গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় আমাকে। তিনি বলেন, বিগত ১৬ বছর আমি সহ এলাকার বিএনপি’র নেতাকর্মীদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং আমি ধানের শীষের কাজ করার জন্য জেল ও খেটেছি সুতরাং দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তারেক রহমানের নির্দেশে আমরা সবাই ধানের শীষকে জয়ী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাবো। সুতরাং কেউ বিভিন্ন ধরনের কথা বলে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দলের ক্ষতি করবেন না। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park