1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডুমুরিয়ায় প্রস্তুতি সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রবিবার বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া ২১ ডিসেম্বর, ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডুমুরিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রবিবার বিকাল ৩টায় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বর ময়দানে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা ৫আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজগর লবী,জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোল্লা আবুল কাশেম বক্তব্যে দেন ‌সাবেক খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলার সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ,বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি প্রবাস থেকেই যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি আরো বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবে।
ডুমুরিয়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপির খন্ড খন্ড মিছিলসহ
নেতা কর্মীরা ‌ স্বাধীনতা চত্বর মাঠে উপস্থিত হন, সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিশাল একটি মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহণ করেন খুলনা জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, মশিউর রহমান লিটন,খর্নিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোল্লা আবুল কাশেম, ও বিএনপি নেতা মোঃ শাহজাহান জমাদারসহ আরো অনেক নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park