1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তারা ক্ষমতায় গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকবে না —মিয়া গোলাম পরওয়ার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (২৯ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা ক্ষমতায় যাওয়ার আগে হুমকি, ভয়ভীতি, চাঁদাবাজি এবং দলীয় স্বার্থের জন্য নির্যাতন চালায়, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকবে না।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ওপর যারা হুমকি-ধামকি দিচ্ছে, তারা ক্ষমতায় গেলে ডুমুরিয়ার মানুষ নিরাপদ থাকতে পারবে না। এই কারণে এবার লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতিসবই আমরা দমন করব। আমরা ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাবো।

আজ বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার ১১নং ডুমুরিয়া সদর ইউনিয়নে গনসংযোগ ও উঠান বৈঠক এবং সাজিয়াড়া মোড়সহ তার আশপাশ এলাকায় নির্বাচনী জনসভায় গোলাম পরওয়ার একথা বলেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে ভীতি ছড়িয়ে জনগণকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি করছে। তারা বলে দাড়িপাল্লায় ভোট দিলে হিন্দু ভোটারদের পা ভাঙা হবে, নারীরা সিঁদুর বা বোরখা পরে থাকতে বাধ্য হবে। এটি সম্পূর্ণ অপপ্রচার।

তিনি খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন, গুটুদিয়া ইউনিয়নের মির্জাপুর, গোলনা, খলশিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।ডুমুরিয়া উপজেলার ১১নং ডুমুরিয়া সদর ইউনিয়নে গনসংযোগ ও উঠান বৈঠক এবং সাজিয়াড়া মোড়সহ তার আশপাশ এলাকায় গনসংযোগ করে সাজিয়াড়া মোড়ে পথসভা ইউনিয়ন সেক্রেটারি মশিউর রহমান এর সভাপতিত্বে ও ইজাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মুফতি আবদুল কাইউম জোমাদ্দার, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা প্রমুখ।

পরে মারকাজুল উলুম মাদরাসায় উঠান বৈঠক করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park