1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

তদন্ত প্রতিবেদন গোপনের অভিযোগে কুয়েট প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২৪ ঘণ্টার আলটিমেটাম জাহিদুর রহমানের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি জিল্লুর রহমান। 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গোপন ও অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের সুরক্ষার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদুর রহমান। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

তিনি বলেন, ২০২২ সালে কুয়েট ছাত্রলীগের হাতে নির্যাতনের ঘটনায় প্রশাসন ফৌজদারি মামলার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে তিনি নিজে মামলা করতে চাইলে তদন্ত কমিটির প্রতিবেদন দিতে বারবার অস্বীকৃতি জানানো হয়। এমনকি লিগ্যাল নোটিশেরও কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান জানান, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর নির্যাতনের শিকার হয়ে তিনি ৫২ দিন কারাভোগ করেন, যার ফলে প্রায় দুই বছর তার একাডেমিক জীবন বাধাগ্রস্ত হয়। ২০২৪ সালে নতুন করে তদন্ত কমিটি গঠনের পর ১৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তার তিন দফা দাবি ছিল— তদন্ত প্রতিবেদন প্রকাশ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার একাডেমিক ও আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ও উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park