1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়া যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
২৬শে মার্চ বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন—আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা স্বাধীনতার ৫৫বছর উদযাপন করছি। এই দিনটি কেন আমাদের জন্য এতো গুরুত্বপূর্ণ,
১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে (অর্থাৎ ২৬শে মার্চের প্রথম প্রহরে) পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরীহ বাঙালিদের ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বরোচিত হামলা শুরু করে, তখন মেজ জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এই দিনটি মূলত পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সংকল্পের প্রতীক। ২৬শে মার্চ থেকেই শুরু হয়েছিল আমাদের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যার বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা।
স্মৃতিসৌধে শ্রদ্ধা: ভোরে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে ও সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
তোপধ্বনি: ভোরের সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
জাতীয় পতাকা উত্তোলন: দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান: দেশজুড়ে কুচকাওয়াজ, আলোচনা সভা এবং বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়।
সকাল ৯টায় ডুমুরিয়া কলেজ মাঠে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা ৫আসনের সংসদ সদস্য আলি আজগর লবী , বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, ডেপুটি কমান্ডার নূরুন নবী খোকা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাষীশ বিশ্বাস,
প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ এরশাদ, বেলায়েত হোসেন, শেখ জাহিদুর রহমান বিপ্লব, শেখ হাবিবুর রহমান, আব্দুল মজিদ,বাচ্চু ইলিয়াস হোসাইন, এনামুল বাসার টিটো, জাহাঙ্গীর আলম মুকুল, আব্দুল মজিদ মোক্তার হোসেন, আরিফুজ্জামান নয়ন, মহিদুল ইসলাম খান, সোহেল আহমদ, ফরিদুল ইসলাম,সহ আরো অনেক উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park