1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

সোমবার ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে কুলবাড়িয়া আল হাবিব নূরানী ক্যাডেট স্কীম ও মহিলা মাদ্রাসার
পরিচালক মাওলানা মোস্তফা কামাল (হাবিব)
এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
মাওলানা মোঃ মোস্তফা কামাল, পিতা- মোঃ আব্দুল গফুর শেখ, সাং-কুলবাড়িয়া, মুহতামিম কুলবাড়িয়া আল হাবিৰ (সাঃ) নূরানী ক্যাডেট স্কিম মাদ্রাসা, গত ১/১১/২০২৫ তারিখে উপজেলার মঠবাড়িয়া নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এবং তা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই সংবাদ সম্মেলনে মঠবাড়িয়া গ্রামের মোসলেম মোড়লের ছেলে রিপন মোড়ল আমাকে ও তার স্ত্রী শিপু বেগমকে জড়িয়ে কিছু বিভ্রান্তি মূলক অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত গল্প কাহিনী তুলে ধরেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেছেন আমি নাকি ঘনিষ্ঠ সম্পর্কের জের ধরে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় রাত্রি যাপন করেছি। ১৩/১০/২৫ তারিখে ২ লক্ষ ১৮ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কারসহ তাকে নিয়ে পালিয়েছি। এমন কিছু উদঘাট অভিযোগ তুলে ধরেছেন। আবার নিজেই বলেছেন ২৫/১০/২৫ তারিখে মেয়ে আয়েশার বাড়িতে গিয়ে স্ত্রীকে পাওয়া গেছে। আমার সাথে যদি সত্যিই প্রেমের সম্পর্ক থাকতো এবং রাত্রি যাপন হত তাহলে একদিন না একদিন হাতে নাতে ধরা পড়তাম। আর যদি তাকে নিয়ে পালাতাম, তাহলে মেয়ের বাড়িতে খুঁজে পাবে কেন? তাছাড়া তাকে নিয়ে পালিয়ে গেলে কি ভাবে মাদ্রাসায় নিয়মিত হাজির হয়েছি? অবশ্য মিথ্যা কাহিনী সাজাতে কিছু ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। সেটিই হয়েছে। সুতরাং প্রেমের সম্পর্ক, রাত্রি যাপন ও টাকা গহনাসহ তাকে নিয়ে পালানোর অভিযোগ কাল্পনিক ও অসত্য ।উপস্থিত ছিলেন ‌ ভাই হাসানুজ্জামান,,
নূরানী ক্যাডেট স্কিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এম আলী আহম্মদ, খলশী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ওলিয়ার রহমান প্রমুখ।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park