1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ার পারমাদারতলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা ।
ডুমুরিয়া উপজেলার পারমাদারতলা গ্রামে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বীপ মণ্ডল (২০) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সকাল আনুমানিক ১১টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দ্বীপ মণ্ডল ওই গ্রামের সুখী মণ্ডলের বড় ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে দ্বীপ বাড়ির পাশে একটি নিম গাছের ডাল কাটছিলেন। এসময় অসাবধানতাবশত একটি কাটা ডাল ঘরের মিটারে আসা বিদ্যুতের ড্রপ তারের ওপর পড়ে। এতে তারটি ছিঁড়ে কাঁচা ডালের সংস্পর্শে এলে পুরো ডালটি বিদ্যুতায়িত হয়ে যায়।দ্বীপ বিদ্যুৎস্পৃষ্ট ডালটি সরাতে গেলে তাৎক্ষণিকভাবে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দ্বীপের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে। স্থানীয়রা জানান, ছেলেটি অত্যন্ত পরিশ্রমী ছিল, এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park