1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ডুমুরিয়ার চুকনগর বিএনপির কার্যালয় উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়ার চুকনগরে দীর্ঘ ২৬ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির আটলিয়া ইউনিয়ন বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে,দীর্ঘ প্রায় ২৬ বছর পর চুকনগর যশোর আঞ্চলিক মহাসড়কের চুকনগর বাসষ্টান্ডে ইউনিয়ন বিএনপির নবনির্মিত কার্যালয়টি উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউপি সদস্য এম এ সালাম’র সভাপতিত্বে ও আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিনের সঞ্চালনায়,আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রমেন রায়,আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহামা শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা বিএনপির সদস্য কবির হোসেন ডাবলু, আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসানুজ্জামান মোড়ল,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিশ্বাস, ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক সোহেল মাহমুদ, উপজেলা জাসাস’র সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মফিজ,আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ বোরহান উদ্দিন, মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ কুমার গোলদার,শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান বাচ্চু, আটলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মোঃ তামিম শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park