1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ার চুকনগরে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট: দেশ-বিদেশের তারকাদের মিলনমেলা ও‌পুরস্কার বিতারণ‌

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) থেকে শেখ মাহতাব হোসেন।
শনিবার ৬জুন ২০২৬
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এখন কেবল একটি ঐতিহাসিক জনপদই নয়, বরং দেশের দাবা অঙ্গনে এক উদীয়মান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। চুকনগর চেস ক্লাবের নিয়মিত আয়োজনে এবং চুকনগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতাগুলো স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। ফিদে (FIDE) অনুমোদিত এই টুর্নামেন্টগুলোতে দেশ-বিদেশের বহু প্রতিভাবান ও রেটেড দাবাড়ু অংশ নিচ্ছেন।
ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে দাবার প্রসার এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার ধারাবাহিক আয়োজন করা হচ্ছে। দুই দিনব্যাপী সুইজারল্যান্ড পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টগুলোতে আন্তর্জাতিক রেটিং (Standard Rating) পরিবর্তনের সুযোগ থাকায় খেলোয়াড়দের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।
বিগত আসরগুলোতে বাংলাদেশ দাবা ফেডারেশনের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় দাবাড়ুদের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের রেটেড খেলোয়াড়রাও অংশ নিয়েছেন। সম্প্রতি সমাপ্ত একটি আসরে ভারতীয় দাবাড়ু সৌরভ চৌবে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মোঃ ‌মুহায়মেনুর রহমান (খোকন),
এছাড়া রানার্সআপসহ শীর্ষ স্থানগুলোতে জায়গা করে নেন বাংলাদেশের সুপরিচিত দাবাড়ু দ্বিতীয় স্থান‌ অর্জন করেছেন জয়দেব তৃতীয় স্থান অর্জন করেছেন এমডি শরীফ হোসেন,
চুকনগর ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এই টুর্নামেন্টগুলোর সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করছেন প্রধান সংগঠক দীপ্তিমান বাপ্পি এবং প্রধান বিচারক (Chief Arbiter) হিসেবে ম্যাচ পরিচালনা করছেন আন্তর্জাতিক ম্যাচ রেফারি মো: আব্দুল্লাহ আল মামুন। খেলাগুলো আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে-র নিয়ম মেনে স্ট্যান্ডার্ড ৬০ মিনিট এবং প্রতিটি চালের জন্য ৩০ সেকেন্ড ইনক্রিমেন্ট (Time Control) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় তরুণদের দাবা খেলার প্রতি আগ্রহী করে তুলছে। শুধু তাই নয়, বাইরের জেলা এবং বিদেশ থেকে আসা দাবাড়ুদের জন্য আবাসন ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে চুকনগর চেস ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য নজির স্থাপন করে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রেখে চুকনগর থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের গ্র্যান্ডমাস্টার তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপদের মাঝে নগদ অর্থ, ট্রফি ও মেডেল বিতরণ ‌ চুকনগর চেস ক্লাবের সভাপতি সরদার শাহিদুর‌ রহমাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ডুমুরিয়া‌ উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,‌ মোঃ ‌কামাল হোসেন, সাংবাদিক আক্তারুজ্জামান লিটন,স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সফল আয়োজনের জন্য চুকনগর চেস ক্লাব ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park