1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডুমুরিয়া উপজেলার কলেজ মাঠে শহীদ মিনারে ২১ এর প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, সেচ্ছাসেবক দল, উপজেলা কৃষকদল, উপজেলা শ্রমীকদল, ডুমুরিয়া প্রেসক্লাব, ডুমুরিয়া মহিলা সরকারী বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া কলেজ, বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন বাংলার সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম নাজানা অনেকেই। নানা শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেইসব শহীদদের যারা ভাষার জন্য উৎসর্গ করেছেন প্রাণ। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা

নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ সুমন আহমেদ, সকা ১০টায় ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ বিলায়েত হোসেন,শেখ হাবিবুর রহমান, শেখ জাহিদুর রহমান বিপ্লব, শেখ সিরাজুল ইসলাম, ইলিয়াস হোসাইন, এনামুল বাসার টিটো, আশরাফুল আলম,আব্দুস সালাম,
এফ এম‌ মনির হোসেন, সুব্রত কুমার ফোজদ্দার, মহিদুল ইসলাম খান, আরিফুজ্জামান নয়ন, এস কে বাপ্পী, গাজী মোঃ সোহেল, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল,ফরিদুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম,বাঁধন প্রমুখ।।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park