1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় মধ্যরাতে খুলনা রেঞ্জের ৬৪টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

ডুমুরিয়াসহ খুলনা রেঞ্জের ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

২০ জুলাই রবিবার দিবাগত রাত ১২টায় ডুমুরিয়া থানা থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক এই অনলাইন জিডির কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি জয়নুদ্দিন, খুলনা জেলা পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. খায়রুল আনাম।ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানার পরিচালনায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, নিত্যানন্দ মন্ডল, মোল্যা মশিউর রহমান, এডভোকেট মুনিমুর রহমান নয়ন, জামায়াত নেতা মো. হাবিবুর রহমান, শেখ মাহাবুবুর রহমান, খান শফিকুল ইসলাম, নজরুল হালদার, মেহেদী হাসান রাসেল প্রমুখ।

অনলাইন জিডি চালুর মাধ্যমে জনসাধারণের হয়রানি ও সময় অপচয় রোধ হবে বলে বক্তারা মত প্রকাশ করেন। পুলিশ বিভাগের ডিজিটাল রূপান্তরের এ পদক্ষেপকে জনবান্ধব সেবা বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park