1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়ার মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হলরুমে মাদ্রাসার আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা অধ্যক্ষ কে এম জাকির হোসেন’র সভাপতিত্বে ও বাংলা প্রভাষক মশিউর রহমান’র সঞ্চালনায় আলোচনা করেন এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আঃ রশিদ আল আযাদ,সাবেক প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ইংরেজি প্রভাষক রেজওয়ানুল হক,এডহক কমিটির নব নির্বাচিত অভিভাবক সদস্য অহিদুজ্জামান খান,এতিমখানা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার রোকনুজ্জামানসহ প্রতিষ্টানের অনান্য শিক্ষকবৃন্দ। উপস্তিত ছিলেন উক্ত মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণ।আলোচনা সভা শেষে মাদ্রাসাটির উন্নয়নের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উল্লেখ অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার শহীদ স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ,মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ২০২৫ সালে সভাপতি নির্বাচিত হয়েছেন তাছাড়াও তিনি শরাফপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park