1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় পুরোদমে চলছে আমন ধান কাটা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ত সময়। অধিক ফলনের আশায় কৃষকরা দিন-রাত পরিশ্রম করে পরিপক্ব ধান ঘরে তোলার কাজে মনোনিবেশ করেছেন। বেশিরভাগ এলাকায় বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে হঠাৎ বৃষ্টিপাতের আশঙ্কায় তারা দ্রুত ফসল সংগ্রহে তৎপর হয়ে উঠেছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) খুলনা অঞ্চলের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে খুলনা বিভাগের চারটি জেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৯৮,৬৩৫ হেক্টর। এর বিপরীতে চাষ হয়েছে ৯৭,২৯০ হেক্টর, যা লক্ষ্যমাত্রার ৯৭.২ শতাংশ। এ পর্যন্ত মোট আবাদযোগ্য জমির ১৭.৪ শতাংশ— অর্থাৎ ২০,০৭০ হেক্টর জমিতে ফসল কাটা সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ের মূল্যায়নে জানানো হয়েছে, এ মৌসুমে অঞ্চলটিতে প্রায় ১,৫৯,৯০২ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।ডুমুরিয়া উপজেলার কৃষকরা বলছেন, পরিপক্ব ধান মাঠে বেশি দিন রাখলে বৃষ্টি বা শীলাবৃষ্টিতে ক্ষতির আশঙ্কা থাকে। তাই তারা দ্রুত ধান কাটতে বাধ্য হচ্ছেন। উপজেলার কৃষক আব্দুল গনি জানান,

“আলহামদুলিল্লাহ, এ বছর উৎপাদন ভালো। ফসল কাটা শেষের পথে, এখন মাড়াই চলছে। অপ্রত্যাশিত বৃষ্টির ভয় আছে, তাই যত দ্রুত সম্ভব ধান ঘরে তুলতে কাজ করছি।”

খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের কৃষক শফিকুল শেখ বলেন,“আমার জমির ধান কাটা প্রায় শেষ। এখন মাড়াই করছি। আমন মৌসুম শেষে আমরা ডাল ও শীতকালীন সবজি রোপণের প্রস্তুতি নিচ্ছি।”উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরুন নাহার জানান,“কৃষকরা এখন সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। আমরা মাঠে নেমে তাদের দ্রুত ফসল কেটে নিরাপদে সংরক্ষণ করার পরামর্শ দিচ্ছি, যাতে প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি না হয়।”ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসান ইবনে আমিন বলেন,“এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। কৃষকদের আমরা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় দ্রুত ফসল কাটার নির্দেশনা দিয়েছি। সঠিক মাড়াই ও সংরক্ষণ পদ্ধতি নিয়েও পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।”তিনি আরও বলেন,“আমন মৌসুম শেষের পরই রবি ফসল, ডাল ও শীতকালীন সবজি চাষ শুরু হবে। এসব ফসলের জন্য প্রয়োজনীয় মাঠ পর্যায়ের সহায়তা অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park