1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল
দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে খুলনার ডুমুরিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী দেড় ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে ডুমুরিয়াবাসীকে।
ঘন ঘন এই বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এখন চরম দুর্বিষহ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের মধ্যে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ছে। হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি চরমে।
বর্তমানে ইরি-বোরো ও রবি শস্যের ভরা মৌসুম। সেচ পাম্পগুলো সময়মতো চালাতে না পারায় ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
চলমান তাপদাহে দিনে পড়ালেখা করা দুঃসাধ্য হয়ে পড়েছে। তার ওপর রাতে বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিদ্যুৎ সংকটে ক্ষুদ্র ও মাঝারি কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। জেনারেটর ব্যবহারের চেষ্টা করলেও পেট্রোল পাম্পগুলোতে তেলের তীব্র সংকটের কারণে সেটিও সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত গ্যাস ও কয়লার অভাব এবং গরমের কারণে বিদ্যুতের চাহিদা সক্ষমতার চেয়ে অনেক বেড়ে যাওয়াই এই সংকটের মূল কারণ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডুমুরিয়ার কৃষি ও শিক্ষা ব্যবস্থায় অপূরণীয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park