1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজল মল্লিক বলেন, “সুস্থ সবল জাতি গঠনে প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি ও ফলমূল রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে প্যাকেটজাত ও অস্বাস্থ্যকর খাবার বর্জন করে রান্নায় পুষ্টিগুণ বজায় রাখা জরুরি।” তিনি আরও উল্লেখ করেন যে, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা স্বনির্ভর বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সুষম খাবার নির্বাচনের গুরুত্ব এবং নিরাপদ খাদ্যাভ্যাসের ধারণা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিপিআই মোঃ শাহআলম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন এবং সাংবাদিক মোঃ আজহারুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরি, দেশীয় শস্য ও মৌসুমী সবজি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (IPHN)-এর এই সময়োপযোগী উদ্যোগ দেশের মানুষের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park