1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় একটি নক্ষত্রের শিক্ষক আবু সাঈদ আহমদ বিদায়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় এর অন্যতম উদ্যোক্তা,বিশিষ্ট শিক্ষাবিদ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আবু সাঈদ আহমেদ ২৬ জানুয়ারি ২০২৬ সকাল ৭:৩০ মিনিটে কিডনি রোগে আক্রান্ত অবস্থায় ডুমুরিয়া সদরে অবস্থিত নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ডুমুরিয়া কলেজ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, আবু সাঈদ আহমেদ ১৯৭২ সালে প্রধান শিক্ষক হিসাবে ডুমুরিয়া উপজেলার কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়টির সুচনা করেন। তারপর ১৯৭৭ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে ডুমুরিয়া সদরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণি ভুমিকা রাখেন। সমধিক পরিচিত নাম ‘গার্লস স্কুল’ সরকারি হওয়ার পর তিনি বদলী হয়ে ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত খুলনা জিলা স্কুলে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখান থেকে চাকুরিতে অবসরের পর ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সে বিয়াম স্কুল প্রতিষ্ঠা করে মৃত্যুর আগ-পর্যন্ত পরিচালনা করেন। তিনি কিডনির জটিলতায় ভুগে গত ৪ বছর যাবৎ বিপুল অর্থ ব্যয়ে সপ্তাহে ৩ বার করে ডায়ালাইসিস করিয়ে বেঁচে ছিলেন। তবুও তিনি সদা-হাস্যমুখেই চলাচল করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা-সহ অনেক আপনজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে সকাল থেকেই অসংখ্য মানুষ তার বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত হন। বিকাল পনে ৫টায় ডুমুরিয়া স্বাধীনতা চত্ত¡র তথা বিয়াম স্কুল মাঠেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি, জামায়াত নেতৃবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ছাড়াও বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। শেষে উপজেলার সেনপাড়া গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা সহ মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি উনি যেন বেহেস্তবাসী হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park