1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডাকাতের সঙ্গে একাই লড়লেন গৃহকর্তা,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে গভীর রাতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত নিহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ওই গৃহকর্তা ও তার ছেলে।শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম দুলাল বলে জানিয়েছে পুলিশ।তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার একতা বাজার এলাকার বাসিন্দা ছিলেন। আহতরা হলেন উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯)।উজ্জ্বল স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল উজ্জ্বল বাহাদুরের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে ঢুকে উজ্জ্বল বাহাদুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে পরিবারের সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। চিৎকার শুনে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে ডাকাত দলের অন্য ছয় সদস্য ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে সংঘর্ষে এক ডাকাত সদস্য ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে থাকে।পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই ডাকাতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, আহত ডাকাতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। এছাড়া আহত বাড়ির মালিক ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।ঘটনার পর নাজিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টা ও নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি ও ডাকাত আতঙ্ক বিরাজ করছে। পুলিশের প্রাথমিক ধারণা, টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park