1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত মোঃ আলতাফ হোসেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা
দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ এ টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন । একই সাথে আলহাজ্ব সারোয়ার খান কলেজও পরপর তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
মোঃ আলতাফ হোসেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীম কাটিগ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুস সোবাহান মোল্লা, মায়ের নাম জোহরা খাতুন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পিএইচডি ডিগ্রি করছেন।
মোঃ আলতাফ হোসেন ১৯৯৩ সালে ঐতিহ্যবাহী কলেজে প্রবাসী হিসেবে যোগদান করেন। তিনি পর্যায়ক্রমে অত্র কলেজে সহকারী অধ্যাপক, উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
আলতাফ হোসেন একজন কবি ও কথা সাহিত্যিক। সাহিত্য অঙ্গনে তিনি আসিফ আলতাফ হিসেবে পরিচিত। ইতিমধ্যে তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কবিতা ইংরেজি রুশ, অসামীয় ভাষাসহ বেশ কয়টি ভাষায় প্রকাশিত হয়েছে।

তিনি বাংলাদেশ বেতারের একজন সরকারি তালিকাভুক্ত গীতিকার নাট্যকার এবং নাট্য শিল্পী।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
তার মেয়ের নাম রওনক জাহান ইলেন।
তার এ সাফল্যের জন্য তিনি কলেজ পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park