1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

টবে তেল নেওয়ার ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিলেন ফিলিং স্টেশন মালিক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯০ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা।।

বাগেরহাটের লকপুর এলাকায় অবস্থিত মেসার্স আল আরাফা ফিলিং স্টেশনে টবে করে তেল নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ফিলিং স্টেশনের মালিক ইমদাদ ইবনে হাবিব বলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিশেষ করে কৃষি কাজ ও নেটওয়ার্কিং সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য প্রশাসনের অনুমতি সাপেক্ষে টবে করে তেল সরবরাহ করা যায়। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাযথ নিয়ম মেনেই তেল গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসকের অনুমতি থাকলে টবে তেল দেওয়ার সুযোগ রয়েছে। নিয়ম অনুসরণ করেই তেল দেওয়া হয়েছে। বিষয়টি হয়তো ভিডিও ধারণকারী ব্যক্তি অবগত ছিলেন না, এজন্যই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

একই সঙ্গে তিনি তার প্রতিষ্ঠানের ব্যবসায়িক সততার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, নিয়মিত গ্রাহকরা তাদের সেবার মান সম্পর্কে অবগত।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park