1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ঝিনাইদহ মুরাদ হত্যা মামলার অন্যতম আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামিকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১লা ডিসেম্বর ২০২৫ ইং তারিখ, রাত ১২:১৫ ঘটিকার সময় র‍্যাব-৬,

সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন উদয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার সদর থানার চাঞ্চল্যকর মুরাদ (৪৮) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি ১। রাহাত (২৫) পিতা- ইউনুচ লস্কর, সাং- পবহাটি, থানা ও জেলা: ঝিনাইদহকে গ্রেফতার করে।

এজাহার বিশ্লেষণে জানা যায়, দিন দশেক আগে ভিকটিম মুরাদ এর পিতা মৃত্যু বরণ করলে ভিকটিম মুরাদ তার পিতার জন্য দোয়া মাহফিল করে জিলাপি বিতরণ করে। মামলার ২নং আসামি আলম ভিকটিম মুরাদকে উল্লেখ করে বলে, “তোর বাবার মিলাদে জিলাপি না দিয়ে ভিক্ষা করে খানার আয়োজন করতে পারলি না?” ২ নং আসামি আলমের এই মন্তব্য নিয়ে ভিকটিম মুরাদ ও আলমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৯/১১/২৫ ইং তারিখ ভিকটিম মুরাদ ঝিনাইদহ সদর থানাধীন

পবহাটি সিটি মোড়ে দাউদের সিমেন্টের ঘরে বসে কথা বলার সময় ধৃত আসামি সহ অন্যান্য আসামিরা অতর্কিতভাবে চাকু, হাতুড়ি, লাঠি সোটা দিয়ে আক্রমণ করে ভিকটিম মুরাদকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিম মুরাদের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে ধৃত আসামি সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park