1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ঝিনাইদহ পৃথক ২ টি অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের পৃথক ০২টি অভিযানে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
মাদকের বিরুদ্ধে *”জিরো টলারেন্স নীতিতে”* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের চৌকস আভিযানিক দল অদ্য ১৮/০৩/২০২৬ ইং তারিখ, রাত ০৪:১০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন নাঙ্গলবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি *১।

উজ্জ্বল বিশ্বাস(৪০), পিতা: মৃত আমজাদ বিশ্বাস, ২। শুকনাল (৩৪), পিতা: মোঃ ছাদেক শেখ* উভয় সাং: লাঙ্গলবাদ, থানা: শৈলকূপা, জেলা: ঝিনাইদহ দ্বয়কে ০৯ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। একই তারিখ রাত ০২:১৫ ঘটিকার সময় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন শ্রীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি *১। মোঃ নুরুল হক (৪০), পিতা: মোঃ আব্দুল হক* সাং: সবুজবাগ, থানা ও জেলা খাগড়াছড়িকে তার চালিত ট্রাকের সিটের নিচ হইতে ০৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে সর্বমোট ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য ও ট্রাকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি পৃথক মামলা রুজু হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামি *১) উজ্জ্বল বিশ্বাস ও ২)

শুকনালকে* ৯ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ঝিনাইদহের শৈলকূপা থানায় এবং আসামি *১) নুরুল হককে* ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব মেহেদী ইমরান সিদ্দিকী, ক্যাম্প কমান্ডার, সিপিপি-২, ঝিনাইদহ, র‍্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park