1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুলে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুলে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার জাহানাবাদ সেনানিবাস কর্তৃক পরিচালিত জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল-এ মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস এবং স্টেশন কমান্ডার, জাহানাবাদ স্টেশন।
কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস, জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুলে পৌছালে, কর্নেল এ্যাডমিন, প্রধান প্রশিক্ষকসহ অন্যান্য অফিসারবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।সংস্থাটি জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর নির্ধারিত ড্রাইভিং স্কুল হতে বাধ্যতামূলক প্রশিক্ষণ গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ মাস্টার ইন্সট্রাক্টর তৈরীর কার্যক্রম হাতে নিয়েছে। এপ্রেক্ষিতে, জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুলে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ সর্বমোট ২০ জন শিক্ষার্থী নিয়ে ৩০ নভেম্বর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ১৫ কার্যদিবস পরিচালনা করা হবে।প্রধান অতিথি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে তিনি প্রশিক্ষনার্থীদের ড্রাইভিং স্কুলের সকল প্রশিক্ষকবৃন্দকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য অনুরোধ জানান এবং এই প্রশিক্ষণের সফলতা কামনা করেন। এ সময় তিনি উপস্থিত সকলকে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সদর কার্যালয়ের পরিচালক (অপারেশন), মীর আহমেদ তারিকুল ওমর, কর্নেল এ্যাডমিন, প্রধান প্রশিক্ষক, মোঃ জিয়াউর রহমান পিএএ, পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, খুলনা বিভাগ। অনুষ্ঠানে স্টেশনের সকল অধিনায়কগণ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং এর সার্বিক পরিচালনায় জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল, জাহানাবাদ সেনানিবাস, খুলনা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park