1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১০ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা)

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বরগুনা-2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি-কে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন আসনের আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
হুইপ হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান।
সংসদ সচিবালয় জানিয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।
খুলনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রকিবুল ইসলাম বকুলের এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খুলনা অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় সংসদে হুইপদের দায়িত্ব হলো দলীয় শৃঙ্খলা রক্ষা, সংসদীয় কার্যক্রমে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাব পাসের ক্ষেত্রে সমন্বয় করা। ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন নেতৃত্বের এ দায়িত্ব বণ্টন সংসদীয় কার্যক্রমে গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park