1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে- মাসুদ হোসেন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মোঃ সাব্বির হোসেন#(নিউজ ডেস্ক)

জাতীয় ঐক্যজোট এর মুখপাত্র, বাংলাদেশ মুসলিম সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি মো: মাসুদ হোসেন জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে এমন দাবি জানান। আজ ৫ই ডিসেম্বর বাদ জুম্মা বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয় ঐক্যজোট এর উদ্যোগে জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জোটের মুখপাত্র মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, এই মুহূর্তে দেশে জাতীয় নির্বাচনের কোন পরিস্থিতি নাই। আদালত চত্বরে গুলি করে মানুষ হত্যা, দেশের বিভিন্ন জায়গায় হত্যা, নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিত্যদিনের সঙ্গী। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখনো পর্যন্ত সরকার লুট হয়ে যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর গুলিবর্ষণ, হামলা, নির্যাতন চলছে। একই দিনে গণ ভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। জাতি এ ধরনের নির্বাচন চায় না।
নেতৃবৃন্দ বলেন, দেশ ও জনগণের স্বার্থে সরকারকে আগে গণ ভোটের মাধ্যমে তাদের বৈধতা নিয়ে গণপরিষদ গঠন করে কোরআন সুন্নাহ ভিত্তিক নতুন সংবিধান প্রণয়ন করে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে দেশকে ভবিষ্যতে সুশৃংখল রাষ্ট্রে পরিণত করতে হবে। বর্তমান তরুণ প্রজন্মের কাছে এ সরকারের দায়বদ্ধতা আছে। তাদের গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে ও বর্তমান সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জাতীয় ঐক্যজোটের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, মোহাম্মদ আতাউল্লাহ খান, মাওলানা মোহাম্মদ শরীফ হাজারী, রফিকুল ইসলাম ভূঁইয়া, মুজাম্মেল হক মিয়াজী, আবু হানিফ প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park