1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ছদ্মবেশে দুদকের অভিযান সাব-রেজিস্ট্রি অফিসে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,বাংলার চেতনা নিউজ।

বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
গত মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি সাব-রেজিস্টার অফিসে এ অভিযান চালানো হয়।

জানা গেছে,অভিযান কালে দুদকের টিম ছদ্মবেশে দলিল লেখকদের নিকট জমি রেজিস্ট্রেশনের খরচ সম্পর্কে জানতে চাইলে তারা সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি খরচ লাগবে বলে জানান। দুদক টিম এসময় অতিরিক্ত অর্থ দাবিকারীদের তালিকা সংগ্রহ করে। পরবর্তীতে সেবা নিতে আসা গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কথা বলা হয়।

সেবার মানোন্নয়নের জন্য ওই কার্যালয়ে সরকার নির্ধারিত ফি সিটিজেন চার্টারে প্রদর্শিত রাখার বিষয়টি নিশ্চিত করে। এছাড়া অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে দুদক টিম। দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালিয়া কান্দি সাব-রেজিস্টার অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। এসময় আমরা সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টির সত্যতা পেয়েছি। তিনি আরও বলেন,গ্রাহক হয়রানি সংক্রান্ত বিষয়ে সাব-রেজিস্ট্রারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park