1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

 

চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে হাতে মশাল নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও পতিত আওয়ামী লীগ সরকারের অনিয়ম তুলে নানান ধরনের স্লোগান দিতে দেখা যায়।

পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাহিম, খুররাতুল আইন কানিজ, আসিফ নেহাল, মোত্তাসিন বিশ্বাস, নুর আসিক তানভির ও মুহিন খানসহ অন্যরা।

বক্তারা মিথ্যাচারের অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগে দাবি করেন। অন্যথায় আগামী দিনে সকল ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park