1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

চন্দ্রকোনার জাড়া গ্রামে সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে, পুকুরে জলে তলিয়ে গেল যুবক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৬০ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

আজ ৯ই জানুয়ারী বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত , যারা গ্রামের রুইদাস পাড়া এলাকায় সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেল এক যুবক।

জানা যায় শ্রীরাম রুইদাস নামের বছর পয়ত্রিশের এক যুবক বাড়িতে পুষেছিল দুটো কাকাতুয়া,
আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই কাকাতুয়া পাখি দুটিকে স্নান করাতে নিয়ে এলে, খাঁচা থেকে বেরিয়ে পড়ে একটি কাকাতুয়া। সেই পাখিটাকে বাঁচাতে গিয়ে, পরনে থাকা জিনিসপত্র বাড়ির সামনে পুকুরের পাড়ে খুলে রেখে ঝাঁপ দেয় পুকুরের জলে। কাকাতুয়ার পিছন পিছন পুকুরের এক পার থেকে অন্য পাড়ের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছায় , সেখানে গিয়ে দেখেন কাকাতুয়া পাখি মারা গিয়েছে।।

সেই সময় পাখিটিকে জল থেকে না তুলে, পুকুরের পাড়ের দিকে নিয়ে এগিয়ে যায় এবং তখন হঠাৎ পাড়ের প্রতিবেশী লোকজন দেখে জলে সে হাবুডুবু খাচ্ছে। তাকে বাঁচানোর জন্য পাড়ার লোকজন এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু তাকেও আর পাওয়া যায়নি। অবশেষে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সকে। তৎক্ষণাৎ প্রশাসনের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে।

জানাযায় ওই যুবকের বয়স ৩৫ , বাড়ি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জারা গ্রামে, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন, এলাকার সকল মানুষ জড়ো হয়েছেন পুকুর পারে। প্রশাসনের লোকজন তল্লাশি চালাচ্ছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park