1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

গোপালগঞ্জ কাশিয়ানী থেকে হত্যা মামলার আসামি আটক করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন জঙ্গল মুকুন্দুপুর হইতে চাঞ্চল্যকর রাজিব শেখ হত্যা মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি সাঈদ বিশ্বাসকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী

ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২/০৪/২৬ ইং তারিখ, রাত ০৩:০৫ ঘটিকার সময় র‌্যাব-৬, সদর কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন জঙ্গল মুকুন্দুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর রাজিব শেখ হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামি *১। সাঈদ বিশ্বাস (৫৫),পিতাঃ মৃত তৈয়ব বিশ্বাস,* সাং- মচন্দপুর থানাঃ চিতলমারী, জেলাঃ বাগেরহাটকে গ্রেফতার করে।
এজাহার বিশ্লেষণে দেখা যায়, ধৃত আসামি সাঈদ বিশ্বাস (৫৫) ও নিহত ভিকটিমের মধ্যে স্থানীয় বিভিন্ন বিরোধ ও পূর্ব শত্রুতা ছিল। উক্ত বিরোধের জের ধরে গত ২৬/০৩/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সময় অনুমান ১৮:৩০ ঘটিকার সময় ১নং

আসামি মো: সাইদ বিশ্বাস এর নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা জোটবদ্ধ হয়ে ধারালো রাম দা, চাপাতি, লোহার রড, লোহার হাতুড়ী, বাঁশের লাঠিসহ দেশীয় মারাত্মক অস্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব পরিকল্পিত ভাবে চিতলমারী থানাধীন চিংগড়ী গ্রামস্ত হাসান শেখের বসতবাড়ীর উঠানের মধ্যে অনধিকার প্রবেশ করিয়া ভিকটিম মোঃ রাজিব শেখকে খুন করার উদ্দেশ্যে উপুর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে। ভিকটিম রাজিবের মৃত্যু নিশ্চিত শেষে আসামিরা ৩০/৩৫ ঘর বাড়ী লুটপাট শেষে ভাংচুর করে ও আগুন দিয়া জ্বালাইয়া দেয় এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। পরবর্তীত পুলিশ এবং সেনাবাহিনী সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

আসামিদের মারধরের ফলে ভিকটিম রাজিব শেখ ঘটনাস্থলে মৃত্যুবরণ করিলে পুলিশ সুরাতহাল প্রস্তুত করে এবং ভিকটিমের লাশ বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ পূর্বক বাগেরহাট সদর থানায় এজাহার দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park